চাকরি হারাবে কোটি কোটি মানুষ, এআই নিয়ে বিল গেটসের নতুন বার্তা
ছবি: এআই জেনারেটড

জাতীয় অর্থনীতি ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসে এআই নিয়ে এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন, যা শুনে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে!

তিনি বলছেন, আমরা যে পরিবর্তনের মুখোমুখি হতে যাচ্ছি, তার জন্য মানবজাতি এখনো প্রস্তুতই নয়! আইন, চিকিৎসা, সফটওয়্যার থেকে শুরু করে কাস্টমার সার্ভিস—সব গ্রাস করতে আসছে এআই।

সত্যি কি কাজ হারাবে কোটি কোটি মানুষ?

বিল গেটস সম্প্রতি তার 'দ্য টার্বুলেন্ট এআই এরা ইজ হেয়ার' শীর্ষক এক লেখায় এআই যুগের সবচেয়ে বড় তিনটি ঝুঁকির কথা তুলে ধরেছেন। আর এর মধ্যে এক নম্বরে রয়েছে—কর্মসংস্থান হারানোর ভয়াবহ ঝুঁকি।

আগে যেকোনো বড় শিল্প বিপ্লব ঘটেছে কয়েক প্রজন্ম ধরে, ফলে মানুষ মানিয়ে নেওয়ার সময় পেত।

কিন্তু বিল গেটসের মতে, এই এআই বিপ্লব মাত্র এক দশকের মধ্যে সব তছনছ করে দেবে! সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে এন্ট্রি লেভেল বা প্রাথমিক ও মধ্যম পর্যায়ের চাকরিগুলো।

এআইয়ের যুগে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ কী

শুধু কম্পিউটার বা আইটি খাত নয়! বিক্রয় ও গ্রাহক সহায়তা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইনি সহায়তা, চিকিৎসাবিজ্ঞান এমনকি কলকারখানার উৎপাদন খাত—সবখানেই এআই নিজের আধিপত্য বিস্তার করছে। তরুণ কর্মীরা ক্যারিয়ারের শুরুতে যে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতেন, এআই আসার ফলে সেই এন্ট্রি লেভেল চাকরিগুলোই গায়েব হয়ে যাবে!

এখানেই শেষ নয়! বিল গেটস মনে করেন, এই দশকের শেষ নাগাদ স্মার্ট রোবটগুলো হোটেল, রেস্তোরাঁ ও আতিথেয়তা খাতের মতো শারীরিক কাজের ক্ষেত্রেও মানুষের সাথে সরাসরি প্রতিযোগিতা শুরু করবে।

বিল গেটসের দ্বিতীয় বড় সতর্কতা হলো ডিজিটাল হুমকি! এআইয়ের কারণে সাইবার আক্রমণ, ভুয়া তথ্য বা ডিপফেক এবং জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছাবে যা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়তে পারে। অপরাধী এবং অসাধু চক্রের হাতে চলে আসবে অত্যন্ত ভয়ংকর সব টেকনোলজি।

তবে বিল গেটস কিন্তু এআইয়ের গতি থামিয়ে দেওয়ার পক্ষে নন। তিনি বিশ্বাস করেন, ডাক্তার ও শিক্ষকদের সাহায্য করতে কিংবা সরকারি সেবার মান বাড়াতে এআই জাদুকরী ভূমিকা রাখতে পারে।

সমাধান কী?

বিল গেটস প্রস্তাব করেছেন 'হিউম্যান রিজার্ভড' বা মানুষের জন্য সংরক্ষিত কিছু ক্ষেত্রের। অর্থাৎ, যেসব কাজে মায়া-মমতা, সহানুভূতি এবং মানবিক যোগাযোগের প্রয়োজন, সেগুলো শুধু মানুষের জন্যই রাখতে হবে। পাশাপাশি তিনি রোবট ও এআই টোকেনের ওপর কর বা ট্যাক্স বসানোর প্রস্তাব দিয়েছেন—যাতে সেই টাকা দিয়ে চাকরি হারানো কর্মীদের পুনর্বাসন করা যায়।

সময় খুবই কম। এআইয়ের এই ঝড়ের মুখোমুখি হতে আমরা কতটুকু প্রস্তুত?