বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা হীরামনি।
ডিগ্রি পরীক্ষাকেন্দ্রে নকল: দুই শিক্ষককে অব্যাহতি, ৭ শিক্ষার্থী বহিষ্কার
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
—জা. অর্থনীতি/এনজে
