অনলাইন ডেস্ক: ছুটির দিনেও ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ১৩২। এ স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির বায়ুদূষণের স্কোর ছিল ৩১৬, যা ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক পর্যায়ের বায়ুর মান নির্দেশ করে। তালিকায় এরপর রয়েছে উগান্ডার রাজধানী কামপালা। শহরটির বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
বায়ুর মানের সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর বায়ুতে দীর্ঘ সময় অবস্থান করলে শ্বাসতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য দূষিত বাতাস বেশি ঝুঁকিপূর্ণ।
ছুটির দিন হওয়া সত্ত্বেও ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর থাকায় রাজধানীর বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।
জা.অর্থনীতি/এসআই