দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত
ছবি: জাতীয় অর্থনীতি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ভারত ও বাংলাদেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ভারত ও বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে স্থানীয় আমদানি-রপ্তানিকারকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সহকারী হাইকমিশনার বলেন, "বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে দুই দেশের ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

মতবিনিময় সভার আগে তিনি হিলি সীমান্তের শূন্যরেখায় দুই দেশের ব্যবসায়ীদের সাথে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে স্থানীয় ডাকবাংলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে যৌথ আলোচনায় অংশ নেন তিনি।

অনুষ্ঠানে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডলসহ হিলি স্থলবন্দরের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি