কর্পোরেট ডেস্ক: রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এলফ লুব্রিক্যান্টসের বার্ষিক ডিলার সম্মেলন ‘এলফ ডিলার মিট ২০২৬’।
বাংলাদেশে এলফের পরিবেশক প্রতিষ্ঠান এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের আয়োজনে এ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার ডিলার, ব্যবসায়িক অংশীদার, প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্সিপাল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে দেশের লুব্রিক্যান্টস বাজারের বর্তমান পরিস্থিতি, ব্যবসার সম্ভাবনা এবং ডিলারদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে এলফের বাজার আরও সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরা হয়। পাশাপাশি ডিলারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি আলোচনায় আসে।
কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
অনুষ্ঠানে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক কোসুকে ইয়োশিদা বলেন, বাংলাদেশে এলফের ব্যবসা এগিয়ে নিতে ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারের পরিবর্তন ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে ডিলারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সিরাজুল মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে এলফের ব্যবসা সম্প্রসারণের আরও সুযোগ রয়েছে। ডিলারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি বাজারে ব্র্যান্ডটির উপস্থিতি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে এশিয়ান পেট্রোলিয়াম লিমিটেডের হেড অব সেলস ডিলার সম্পর্ক, বাজার সম্প্রসারণ এবং বিক্রয় বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। কয়েকজন ডিলারও তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা এবং এলফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন।
ইজিবাই ডটকম ডটবিডির আনুষ্ঠানিক যাত্রা
পরে সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ শীর্ষস্থানীয় ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কৃত করা হয়।
আয়োজকেরা জানান, ডিলার, ওয়ার্কশপ, রিটেইলার ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি বাজারের চাহিদা বুঝে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যেই এ আয়োজন।
—জা. অর্থনীতি/এনজে