পটুয়াখালীতে কুকুর-বিড়ালদের ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালকে ফ্রি চিকিৎসা দিয়েছে ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার সদস্যরা। 

সংগঠনটির ৭ বছর পূর্তি উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি নেওয়া হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান এ চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় সংগঠনটির পক্ষ থেকে রোগাক্রান্ত কুকুর বিড়ালের জন্য বিনামূল্যে ঔষধ এবং খাবার প্রদান করা হয়। তাদের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। 

রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেল কৃষক

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী ও সদস্য মাসুদ হাসানসহ সংগঠনটির সদস্যরা।

রোগাক্রান্ত কুকুর-বিড়ালকে ফেলে না দিয়ে চিকিৎসা সেবা দিতে মালিকদের আগ্রহী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।

—জা.অর্থনীতি/এনজে