টেসলার শেয়ার বাড়লে মাস্কের সম্পদ বাড়ে কেন?
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: টেসলার শেয়ার একদিনে বাড়ল বাইশ শতাংশ, আর মাস্কের সম্পদ বেড়ে গেল একদিনেই প্রায় সাড়ে তেত্রিশ বিলিয়ন ডলার। এটা কীভাবে সম্ভব? চলুন আজ বোঝা যাক শেয়ার মালিকানা আর মার্কেট ক্যাপের সহজ অঙ্কটা।

টেসলার শেয়ারের দাম আর ইলন মাস্কের সম্পদের মধ্যে সম্পর্কটা আসলে সহজ এক গুণের অঙ্ক। কোম্পানির মোট বাজারমূল্য, যাকে মার্কেট ক্যাপিটালাইজেশন বলা হয়, তা বের হয় শেয়ারপ্রতি দামকে মোট শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করে। মাস্কের যেহেতু টেসলায় প্রায় তেরো থেকে পনেরো শতাংশ শেয়ার আছে, তাই কোম্পানির মোট মূল্যায়নের সেই অংশটাই তার সম্পদের একটা বড় উৎস।

উদাহরণ হিসেবে বলা যায়, একবার টেসলার তৃতীয় প্রান্তিকের আয় প্রতিবেদনে ভালো ফল দেখে শেয়ারের দাম একদিনেই বাইশ শতাংশ বেড়ে যায়, আর এতে কোম্পানির মার্কেট ক্যাপে যোগ হয় প্রায় দেড়শ বিলিয়ন ডলার, ফলে মাস্কের সম্পদও একদিনে তিরিশ বিলিয়ন ডলারের বেশি বেড়ে যায়। এভাবেই একটা কোম্পানির প্রান্তিক প্রতিবেদন, নতুন পণ্যের ঘোষণা, এমনকি মাস্কের একটা বক্তব্যও শেয়ারের দামে প্রভাব ফেলে, আর সেই প্রভাব সরাসরি গিয়ে পড়ে তার নিজের সম্পদে।

তবে এই সম্পর্কটা উল্টো দিকেও কাজ করে, শেয়ারের দাম কমলে সম্পদও কমে যায় একই গতিতে। ২০২৫ সালের শুরুতে যেমন ট্রাম্প প্রশাসনের সাথে টানাপোড়েন আর বিক্রি কমে যাওয়ায় টেসলার শেয়ার প্রায় চারশ ডলার থেকে নেমে দুইশ বিশ ডলারে চলে আসে, তখন মাস্কের সম্পদও একইভাবে কমে যায়।

সহজ কথায়, মাস্কের সম্পদ কোনো স্থির সংখ্যা না, এটা প্রতিদিন শেয়ার বাজারের সঙ্গে ওঠানামা করে, কারণ তার সম্পদের বেশিরভাগটাই বাঁধা আছে কোম্পানির শেয়ারের সঙ্গে।

টেসলার শেয়ার একদিনে বাড়ল বাইশ শতাংশ, আর মাস্কের সম্পদ বেড়ে গেল একদিনেই প্রায় সাড়ে তেত্রিশ বিলিয়ন ডলার। এটা কীভাবে সম্ভব? চলুন আজ বোঝা যাক শেয়ার মালিকানা আর মার্কেট ক্যাপের সহজ অঙ্কটা।

টেসলার শেয়ার একদিনে বাইশ শতাংশ বাড়লে মাস্কের সম্পদও বেড়ে যায় একদিনেই তিরিশ বিলিয়ন ডলারের বেশি। কারণ সহজ, তার টেসলায় আছে প্রায় তেরো থেকে পনেরো শতাংশ শেয়ার।কোম্পানির শেয়ারপ্রতি দাম বাড়লে পুরো মার্কেট ক্যাপও বাড়ে, আর তার শেয়ারের ভাগও বাড়ে সেই অনুপাতে। ঠিক তেমনি শেয়ারের দাম কমলে তার সম্পদও কমে যায় একই গতিতে, যেমনটা হয়েছিল ২০২৫ সালের শুরুতে যখন টেসলার শেয়ার প্রায় অর্ধেক নেমে গিয়েছিল। তাই মাস্কের সম্পদ কোনো স্থির অঙ্ক না, এটা প্রতিদিন শেয়ার বাজারের ওঠানামার সাথে বদলায়। এক কথায়, শেয়ারের দাম যত বাড়বে, মাস্কের কাগুজে সম্পদও তত বাড়বে।  

 

—জা. অর্থনীতি/এলএটি