সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বিষপানে ৩ শিশু সন্তানসহ পিতার আত্মহত্যার ঘটনায় নিহত শিশুদের দেহে বিষের কোনো গন্ধ পায়নি বলে জানিয়েছেন ২৫০ শয্যা সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সনজিৎ রঞ্জন তালুকদার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর হাসপাতালের মর্গে নিহত শিশুদের ময়নাতদন্ত শেষে এ কথা জানান তিনি।
ডা. সনজিৎ রঞ্জন তালুকদার বলেন, নিহত শিশুদের দেখে আমিও হতস্তম্ব হয়ে গেছি। এটা কীভাবে সম্ভব। আমরা তাদের শরীরে বিষের কোনো গন্ধ পাইনি। যেহেতু অনেক সময় হয়ে গেছে। শরীরে কোনো জখমের চিহ্নও পাইনি। আমরা কেমিক্যাল এনালাইসিসের জন্য আলামত সংগ্রহ করেছি। কেমিক্যাল এনালাইসিস রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না- কি বিষ খেয়েছে বা কীভাবে মারা গেছে শিশুগুলো।
আইফোনের জন্য অপ্রতীমকে হত্যা: পুলিশ
এর আগে শনিবার ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের শরাফত আলী (৪৫) রাতের কোনো এক সময়ে ৩ শিশু সন্তানকে বিষপান করানোর পর নিজে বিষপান করেন। এতে এক মেয়ে ও দুই ছেলেসহ ৩ শিশুরই মৃত্যু হয়।
পরে মুমূর্ষু অবস্থায় পিতাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা বলেন, রাতের কোনো এক সময়ে ওই পিতা তার ৩ সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। সকালে বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩ শিশুকেই মৃত ঘোষণা করেন।
গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪
স্ত্রী ৩ দিন আগে প্রবাসে চলে যাওয়ায় ও পারিবারিক কলহের জেরে এই নির্মম ঘটনার সূত্রপাত ঘটেছে বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে এই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।
—জা. অর্থনীতি/এনজে