পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে দেশজুড়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দেশজুড়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট:

পটুয়াখালী

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে দেশকে অশান্ত সৃষ্টির পায়তারা করছে, তাদের এ অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির সকলস্তরের নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান। বিএনপি সরকার মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক সন্ত্রাসীরা যেই হোক তাদের কোন ছাড় নাই, আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করছে। 

তারা আরও বলেন, দলে মাদক ব্যবসায়ীদের স্থান নাই। ফ্যাসিস্টটদের কেউ দলে আশ্রয় না দেয়ারও আহ্বান জানান বক্তারা। 

সমাবেশে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকসহ সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।

ময়মনসিংহ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নতুনবাজার দলীয় কার্যালয়ে সমাবেশ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।