বিনোদন ডেস্ক: হলিউড বক্স অফিসে দাপট দেখিয়ে শীর্ষস্থানে অভিষেক করেছে পরিচালক রব সেভেজের হরর সিনেমা ‘আদার মামি’। রব সেভেজের ১৯ মিলিয়ন ডলার বাজেটের ইউনিভার্সাল পিকচার্সের ‘আদার মামি’ প্রথম সপ্তাহান্তেই ঘরোয়া বক্স অফিসে প্রায় ২৮ মিলিয়ন ডলার আয় পথে রয়েছে। সূত্র হলিউড রিপোর্টারের।
জেসিকা চ্যাস্টেইন অভিনীত ছবিটি ব্যবসার নিরিখে এগিয়ে থাকলেও দর্শক ও সমালোচকদের মন জয় করতে পারেনি। এটি ‘সিনেমাস্কোরে’ আশঙ্কাজনক ‘ডি+’ গ্রেড এবং ‘পচা টমেটো’তে মাত্র ১৯ শতাংশ ইতিবাচক রিভিউ পেয়েছে।
অন্যদিকে অ্যারন সোরকিনের পরিচালিত নতুন থ্রিলার ‘দ্য সোশ্যাল রেকনিং’ বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে ব্যর্থ হয়ে কিছুটা মন্থর সূচনা করেছে। ফেসবুক কেন্দ্রিক আলোচিত থ্রিলার ‘দ্য সোশ্যাল রেকনিং’ ৩০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হলেও উদ্বোধনী দিনে বাজে শুরু করেছে।
মাইকি মেডিসন, জেরেমি অ্যালেন হোয়াইট ও জেরেমি স্ট্রং অভিনীত ‘দ্য সোশ্যাল রেকনিং’প্রথম সপ্তাহে মাত্র ৬ মিলিয়ন ডলার আয় করেছে। ২০১০ সালের হিট ছবি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর সিক্যুয়েল হিসেবে এটি নির্মিত হলেও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার কারণে এর ব্যবসা বেশ ঝিমিয়ে পড়েছে।
জা. অর্থনীতি/এআর
