ভিসা শর্ত ভঙ্গের অভিযোগে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ

বিনোদন ডেস্ক: রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। সম্প্রতি এক বিক্ষোভে যোগ দেওয়ায় আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।

এনডিটিভির সূত্রমতে, আমির খানের ভাগ্নে ইমরান খান মূলত মার্কিন নাগরিক এবং তার কাছে ভারতের ‘ওসিআই’ (ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া) কার্ড রয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আয়োজিত ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভে অংশ নেন তিনি।
বিদেশি নাগরিক হয়েও ভারতে রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়ে ওসিআই কার্ড ও ভিসা শর্ত ভঙ্গের অভিযোগে অভিবাসন আইন অনুযায়ী তাকে এই নোটিশ দেওয়া হয়।

ঘটনার দিন পুলিশের ভ্যানে তোলার পর ইমরান খান জানান, তিনি শহরের একজন সাধারণ বাসিন্দা হিসেবে পরিস্থিতি দেখতে সেখানে গিয়েছিলেন। তবে আইন লঙ্ঘন হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নিল।

জা. অর্থনীতি/এআর