শক্তিশালী চীনের সঙ্গে বাংলাদেশের ড্র

জাতীয় অর্থনীতি স্পোর্টস: এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির শেষ ম্যাচে এসে দুর্দান্ত এক চমক দেখাল বাংলাদেশ। শক্তিশালী চীনকে ১-১ গোলে রুখে দিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো না হওয়ায় ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে টানা ৪ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। তবে শেষ ম্যাচে এসে নিজেদের সেরা খেলাটা উপহার দিল দলটি।

ম্যাচের প্রথম কোয়ার্টারে চীন গোল করে এগিয়ে গেলেও দমে যায়নি বাংলাদেশ। পুরো ম্যাচজুড়ে দারুণ লড়াই চালিয়ে যায় তারা। অবশেষে তৃতীয় কোয়ার্টারে কাঙ্ক্ষিত পেনাল্টি স্ট্রোক পেয়ে যায় দল। সেখান থেকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে বাংলাদেশকে সমতায় ফেরান অভিজ্ঞ অধিনায়ক আশরাফুল ইসলাম।

বাকি সময়ে চীনের একের পর এক আক্রমণ দৃঢ়হাতে প্রতিহত করে রক্ষণভাগ। শেষ বাশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়ে ১-১ গোলের সমতা ও মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

জা. অর্থনীতি/এআর