ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি অনুপ্রিয়া

জাতীয় অর্থনীতি বিনোদন: শুটিং সেটে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে সহশিল্পীদের দ্বারা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। সেই সঙ্গে তিনি চলচ্চিত্রে কাজের পরিবেশ সুরক্ষিত রাখতে ‘ইনটিমেসি কোঅর্ডিনেটর’ বা ঘনিষ্ঠ দৃশ্য তদারককারীর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে 'পদ্মাবত', 'টাইগার জিন্দা হ্যায়' ও 'ওয়ার ২' খ্যাত এই অভিনেত্রী জানান, দু'টি ভিন্ন ঘটনায় সহশিল্পীরা পেশাদারিত্বের সীমা লঙ্ঘন করেছিলেন। একটি চুম্বনের দৃশ্যে সহশিল্পী পেশাদার সীমা বজায় রাখতে না পারায় চরম অপমানিতবোধ করেছিলেন বলে জানান তিনি। অন্য একটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, কোমর স্পর্শ করার দৃশ্য থাকলেও সহশিল্পী ভিন্ন স্পর্শকাতর স্থানে হাত রাখেন। অভিনেত্রী পরে নিজেই সরিয়ে দেন হাত।

image

অনুপ্রিয়া উল্লেখ করেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য উপস্থাপনের জন্য অতিমাত্রায় শারীরিক স্পর্শের প্রয়োজন নেই, পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সূক্ষ্মভাবেও তা করা সম্ভব। অভিনেত্রীর এই মন্তব্যের পর থেকে সেটে অভিনয়শিল্পীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদার ইনটিমেসি কোঅর্ডিনেটর নিয়োগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

জা. অর্থনীতি/এআর