নিজ দল পেশোয়ার জালমির হয়ে ফাইনাল খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন টাইগার পেসার নাহিদ রানা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা ছেড়েছেন নাহিদ। ফাইনাল শেষে দেশে ফিরবেন এই ফাস্ট বোলার।
প্রথম দফায় ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে এপ্রিলের ১৪ তারিখ পিএসএল খেলে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। পরে সিদ্ধান্ত হয়েছিল, পাকিস্তান সুপার লিগের বাকি অংশের জন্য আর এনওসি দেবে না বিসিবি।
পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের সিরিজের প্রস্তুতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট বোর্ড, এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামও দেওয়া হয়েছিল।
তবে পেশোয়ার জালমি ফাইনালে ওঠায় তরুণ এই পেসারকে আবারও পিএসএল ফাইনাল খেলার জন্য এনওসি দিয়েছে বিসিবি। সে উদ্দেশেই দেশ ছেড়েছেন নাহিদ।
—জা.অর্থনীতি/জেআরটি