বৃহস্পতিবার দর পতনের শীর্ষে যে ১০ শেয়ার

অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে।

তালিকায় যৌথভাবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড এর শেয়ার দর ১০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ হারে কমেছে।

তালিকায় পঞ্চম স্থানে থাকা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ (সিমেন্ট) এর শেয়ার দর ১২ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৯৬ শতাংশ কমেছে। এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে মেঘনা কনডেন্সড মিল্ক ৪ দশমিক ৬৮ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ৪ দশমিক ৫৫ শতাংশ, বে লিজিং ৪ দশমিক ৩৫ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং ৩ দশমিক ৮৯ শতাংশ এবং অ্যাপেক্স ট্যানারি ৩ দশমিক ৮৩ শতাংশ কমেছে।

—জা. অর্থনীতি/এএইচএ