জনগণের পাশে থাকতে গিয়ে দল থেকে বহিস্কার হয়েছি: সাবেক মেয়র
ছবি: জাতীয় অর্থনীতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, চুরি অথবা দলের ভাবমূর্তি নষ্ট করার কারণে দল থেকে বহিস্কার হয়নি। জনগণের পাশে থাকতে গিয়ে আমাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর শামসুল হক রোড এলাকার ঝাউতলা গার্ডেনে যুবদল নেতা সোলেমান খানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

সিটি কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন অনেকেই করবে। কিন্তু ভোট দিবে জনগণ। তাই জনগণের পাশেই থাকতে চাই। জনগণ আমার থাকলে আমি বহিস্কারাদেশ প্রত্যাহার নিয়ে ভাবি না।

তিনি আরও বলেন, দলের বাহিরে থেকেও জাতীয় পোগ্রাম করছি। আমার কোন ধরনের সমস্যা হচ্ছে না। কিন্তু জনগণের জন্য বড় আকারে কিছু করতে হলে একটি পদ প্রয়োজন। 

এই সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, মহানগর বিএনপি নেতা আজহারউদ্দীন বাপ্পি, মহানগর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু, লাকসাম উপজেলা যুবদল নেতা মো. ইয়াসিন মিয়া ও কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ অনেকে।

—জা.অর্থনীতি/এনজে