বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার (১২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক স্টোরিতে তিনি এ তথ্য জানান।

স্টোরিতে জাইমা রহমান লিখেছেন, দেশের আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং আল্লাহর অশেষ রহমতে পরীক্ষায় সফল হয়েছেন।

জানা গেছে, তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন। শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং রাতেই বাংলাদেশ বার কাউন্সিল ফলাফল প্রকাশ করে।

প্রকাশিত ফল অনুযায়ী, মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী প্রথম ধাপ পেরিয়েছেন। এ বছর পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন।

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হয়—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা। এই তিন ধাপ সফলভাবে উত্তীর্ণ হলেই একজন প্রার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পান।

—জা. অর্থনীতি/এআইই