অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ছবি: জাতীয় অর্থনীতি

পাবনা প্রতিনিধি: পাবনায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ধারালো অস্ত্র, ১০০ রাউন্ড এয়ারগানের গুলি  ও ২টি মোটরসাইকেলসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই) ভোরে ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর দক্ষিণ পাড়ার ইসলাম মণ্ডলের ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৬), একই এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রূপপুর বিবিসি বাজার এলাকার খবির ইসলামের ছেলে বাঁধন ইসলাম (২৩) এবং আকবর মণ্ডলের ছেলে শাকিল হোসেন (৩০)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান-এর নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

—জা. অর্থনীতি/এলএটি