নাটোর প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন হবে স্বচ্ছ। যেখানে দলীয় প্রতীক থাকবে না।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শতভাগ কার্যকর করার জন্য যোগ্য, ভালো ও শিক্ষিত যারা স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে, এমন যোগ্য লোককে স্থানীয় সরকারে বসাতে চায় বর্তমান সরকার।
সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, এছাড়া সরকার গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ সমস্যা এমনভাবে সমাধান করতে চায়, যাতে ভবিষ্যতে কারও মুখাপেক্ষী হতে না হয়। দেশের মানুষ তেল, গ্যাস, বিদ্যুৎ নিয়ে সমস্যায় আছে। এসব সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীসহ তার সরকারের সবাই দেশের মানুষের কাছে বারবার দুঃখ প্রকাশ করেছে।
ফারজানা শারমিন বলেন, সরকার যে ৩১ দফা নিয়ে জনগণের কাছে গিয়েছে, ভোট চেয়েছে, সেই সব দফার প্রতিটি বর্তমান সরকার কমবেশি টাচ করেছে। ৬ মাস কোনো সময়ই নয়, যেটা দিয়ে একটি সরকারকে মূল্যায়ন করা যায় বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় জেলার সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এনজে
