মেট্রোরেলে চাকরি পেল বিড়াল, দায়িত্ব কী?
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক:

 

মেট্রো স্টেশনে নিয়মিত যাতায়াত করতে করতে যদি একদিন চাকরিই পেয়ে যান, কেমন হবে? মেট্রো স্টেশনের এক বিড়ালের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে! এক যাত্রীর মজার আবেদনে সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষ দিয়েছে তাকে বিশেষ পদ! তাহলে কী দায়িত্ব পালন করছে এই চারপায়ী ‘কর্মকর্তা’?

মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করা একটি বিড়াল এখন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়! কারণ, যাত্রীদের পরিচিত এই বিড়ালটিকে মজার ছলে চাকরি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সন্দেশ সামন্ত নামের এক যাত্রী বিড়ালটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। একইসঙ্গে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড এমএমএমওসিএলকে ট্যাগ করে বিড়ালটিকে একটি সরকারি পদ দেওয়ার অনুরোধ জানান তিনি! এরপর যাত্রীর সেই রসিকতায় সাড়া দেয় মেট্রো কর্তৃপক্ষ। অনানুষ্ঠানিকভাবে বিড়ালটিকে দেওয়া হয় ‘চিফ ফেলাইন অফিসার’ বা ‘প্রধান বিড়াল কর্মকর্তা’ পদ!

কর্তৃপক্ষের মজার বর্ণনা অনুযায়ী, বিড়ালটির দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং এমন জায়গায় বসে থাকা, যেখান থেকে সবাই তাকে দেখতে পারেন। আর তার কর্মদক্ষতা? কর্তৃপক্ষের ভাষায়, এখন পর্যন্ত একেবারেই ‘নিখুঁত’।

মেট্রো কর্তৃপক্ষের এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা রসিকতা। কেউ জানান, প্রতিদিন সকালে গুণ্ডাওয়ালি স্টেশনে তিনি এই বিড়ালটিকে খোঁজেন। আবার কেউ মজা করে তাকে ‘প্রধান ইঁদুর শিকারি’ পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন। তবে, বাস্তবে এটি কোনো আনুষ্ঠানিক সরকারি চাকরি নয়। যাত্রীদের মজার আবদন এবং মেট্রো কর্তৃপক্ষের রসিকতার মধ্য দিয়ে স্টেশনের এই বিড়ালই এখন হয়ে উঠেছে মুম্বাই মেট্রোর নতুন অনানুষ্ঠানিক ‘কর্মকর্তা’।

মেট্রোরেলে চাকরি পেল বিড়াল!

মেট্রো স্টেশনে নিয়মিত যাতায়াত করতে করতে যদি একদিন চাকরিই পেয়ে যান, কেমন হবে? মেট্রো স্টেশনের এক বিড়ালের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে! এক যাত্রীর মজার আবেদনে সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষ দিয়েছে তাকে বিশেষ পদ! তাহলে কী দায়িত্ব পালন করছে এই চারপায়ী ‘কর্মকর্তা’?

মেট্রোতে বিড়ালের চাকরি, কীভাবে?

মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের পরিচিত এক বিড়াল এবার পেল চাকরি! এক যাত্রীর মজার আবদনে সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষ তাকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ বা ‘প্রধান বিড়াল কর্মকর্তা’ পদ দিয়েছে। তার দায়িত্ব স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ আর সবার নজরে বসে থাকা। কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত তার কর্মদক্ষতা একেবারেই নিখুঁত!

—জা. অর্থনীতি/এলএটি