প্রতিমা বিসর্জনে সিলেটে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

সিলেট প্রতিনিধি: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সিলেটে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বুধবার (২১ অক্টোবর) দশমী পূজা শেষে বিকেল চাঁদনীঘাট এলকায় সুরমা নদীতে প্রতিমা বিসর্জন করেন নগরের পূজারীরা। বিকেল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। 

বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে চাঁদনীঘাট এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য। এছাড়া দমকল বাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ সেখানে অবস্থান নেন।

এর আগে সকালে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় দশমীর পূজা। শুরু হয় দেবীকে বিসর্জনের আয়োজন।এ বছর সিলেট জেলা ও মহানগরে ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

—জা.অর্থনীতি/এনজে