জাতীয় অর্থনীতি ডেস্ক: রাশিয়ার হুমকি আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন পথে হাঁটছে জার্মানি। নিজের পরমাণু বোমা না বানিয়ে এবার ব্রিটেনের পরমাণু প্রতিরোধ ব্যবস্থায় অর্থ দেওয়ার কথা ভাবছে বার্লিন। কিন্তু কেন এত দিন পর জার্মানির এই অবস্থান বদল?
নিজের পরমাণু অস্ত্র তৈরি না করে ব্রিটেনের পরমাণু প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে অর্থ দেওয়ার কথা ভাবছে জার্মানি। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ইউরোপে বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যেই এমন আলোচনা শুরু হয়েছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্রিটেনের ট্রাইডেন্ট পরমাণু প্রতিরোধ ব্যবস্থায় আর্থিক ও সামরিক সহায়তার বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছে বার্লিন। তবে, জার্মান সরকারের এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
সম্ভাব্য সহায়তার মধ্যে ব্রিটেনের পরবর্তী প্রজন্মের পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা পরমাণু ওয়ারহেডের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে জার্মান অর্থ বা শিল্পপ্রতিষ্ঠান যুক্ত হওয়ার বিষয়টি রয়েছে। তবে, তুলনামূলকভাবে বাস্তবসম্মত প্রস্তাব হিসেবে ব্রিটিশ পরমাণু স্থাপনায় জার্মান সামরিক সহায়তার কথাও উঠে এসেছে। স্কটল্যান্ডের ফাসলেন নৌঘাঁটিতে জার্মান প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
১৯৯৮ সাল থেকে ট্রাইডেন্টই ব্রিটেনের একমাত্র নিজস্ব পরমাণু অস্ত্র ব্যবস্থা। বর্তমানে ভ্যানগার্ড শ্রেণির চারটি সাবমেরিন এটি বহন করছে। আগামী দশকের শুরু থেকে এগুলোর জায়গা নেওয়ার কথা ড্রেডনট শ্রেণির নতুন চারটি সাবমেরিনের।
জার্মানি নিজে পরমাণু অস্ত্র তৈরি না করলেও ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং ব্যবস্থায়যুক্ত। পাশাপাশি ফ্রান্সের সাথেও পরমাণু প্রতিরোধ নিয়ে সহযোগিতা বাড়াচ্ছে দেশটির।
এর পেছনে অন্যতম কারণ রাশিয়া। ইউক্রেন যুদ্ধ ও মস্কোর পরমাণু হুমকির পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তা ভূমিকা নিয়ে ইউরোপের উদ্বেগও বাড়ছে।
ফলে, বার্লিনের হিসাব এখন পরিষ্কার। নিজের পরমাণু বোমা নয়, বরং ইউরোপের বিদ্যমান পরমাণু শক্তিকে আরও কার্যকর করে তোলার পথেই এগোতে চাইছে জার্মানি।
কেন পরমাণু শক্তি বাড়াচ্ছে জার্মানি?
ইউরোপ কি ধীরে ধীরে নিজের পরমাণু ঢাল তৈরি করছে? রাশিয়ার হুমকি আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন পথে হাঁটছে জার্মানি। নিজের পরমাণু বোমা না বানিয়ে এবার ব্রিটেনের পরমাণু প্রতিরোধ ব্যবস্থায় অর্থ দেওয়ার কথা ভাবছে বার্লিন। কিন্তু কেন এত দিন পর জার্মানির এই অবস্থান বদল?
ব্রিটেনের পরমাণু অস্ত্রে টাকা দেবে জার্মানি?
রাশিয়ার হুমকি আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ব্রিটেনের ট্রাইডেন্ট পরমাণু প্রতিরোধ ব্যবস্থায় অর্থ দেওয়ার কথা ভাবছে জার্মানি। নিজের পরমাণু বোমা বানানোর পথে না গিয়ে ব্রিটিশ সাবমেরিন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা পরমাণু স্থাপনার নিরাপত্তায় সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ফ্রান্সের সাথেও পরমাণু প্রতিরোধ সহযোগিতা বাড়াচ্ছে বার্লিন। ফলে, ইউরোপের নিজস্ব প্রতিরক্ষা ও পরমাণু সক্ষমতা নিয়ে নতুন হিসাব শুরু হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি