জাতীয় অর্থনীতি বিনোদন: ডিসি স্টুডিওর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’-এর বাকি অংশের শুটিং সম্পন্ন করতে জনপ্রিয় পরিচালক স্টিভেন সোডারবার্গের এগিয়ে আসার বিষয়টিকে ‘সম্পূর্ণ নিঃস্বার্থ’ বলে আখ্যা দিয়েছেন প্রধান অভিনেতা রবার্ট প্যাটিনসন।
ব্যক্তিগত ও পারিবারিক জটিলতার কারণে মূল পরিচালক ম্যাট রিভস সাময়িকভাবে শুটিং সেট ছাড়লে লন্ডনে সিনেমার বাকি অংশের চিত্রগ্রহণের দায়িত্ব হাতে নেন সোডারবার্গ। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্যাটিনসন জানান, ম্যাট রিভস চিত্রনাট্য ও নির্মাণে প্রচুর পরিশ্রম করেছেন এবং শুটিংয়ের কাজ দুই-তৃতীয়াংশ শেষ হয়েছিল। এমন সময়ে সোডারবার্গের মতো প্রখ্যাত নির্মাতার এসে পরিচালনায় সাহায্য করাটা অত্যন্ত মহৎ এবং আনন্দের বিষয়।
নতুন পরিকল্পনা অনুযায়ী, সোডারবার্গ লন্ডনে সরাসরি শুটিং পরিচালনা করছেন, আর ম্যাট রিভস লস অ্যাঞ্জেলেসে বসে তার সঙ্গে সমন্বয় রাখার পাশাপাশি পোস্ট-প্রোডাকশনের কাজ সামলাবেন।
প্যাটিনসনের পাশাপাশি এই সিক্যুয়েলে স্কারলেট জোহানসন ও সেবাস্টিয়ান স্টানের মতো তারকাদের দেখা যাবে। এই অনাকাঙ্ক্ষিত বিরতির পর সোডারবার্গের দক্ষ হাতে পুনরায় শুটিং শুরু হওয়ায় সিনেমাটির পোস্ট-প্রোডাকশন নির্ধারিত সময়েই শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জা. অর্থনীতি/এআর