মৈত্রী এক্সপ্রেস ফের চালুর উদ্যোগ, প্রস্তুতি শুরু ভারতের
ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর উদ্যোগ শুরু হয়েছে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের অনুরোধের পর ভারতীয় রেল মন্ত্রণালয় ট্রেনটি চালুর প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
