জামালপুরে অটোরিকশা চালক জুয়েল শেখ হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে অটোরিকশা চালক জুয়েল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন এবং চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। একই সময় উদ্ধার করা হয়েছে অটোরিকশাটি।
