শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ❙ ২৩ কার্তিক ১৪৩৩

১০০ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য দেখিয়ে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সিনেমাটি সংগীতনির্ভর জীবনীচিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা অর্জন করেছে।