বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: তিন বিভাগে বৃষ্টির শঙ্কা
পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার (২৬ অক্টোবর) দিক পরিবর্তন করে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।