গাংনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে নারীসহ ৭ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়া) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সহড়তলা বিজিবি ক্যাম্পের কমান্ডার আইউব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
