রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ❙ ২৪ কার্তিক ১৪৩৩

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ, মেলবোর্ন রেনেগেডসে যোগদান

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ইনজুরিতে পড়া জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে তাকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।