রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ❙ ১০ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতির হার্টে ব্লক, বসানো হয়েছে রিং

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়েছে। ফলে তার হার্টে জরুরিভিত্তিতে সফল এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।