টলিপাড়ার তারকাদের ভোট

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার শান্তিপূর্ণ ভোট গ্রহণের গতকাল বুধবার সম্পন্ন হয় দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ভোটদানে অংশ নিয়েছেন শোবিজ তারকারাও। গতকাল সকাল থেকেই ভোট দিয়েছেন টলিপাড়ার একাধিক তারকা। অনেকেই পরিবারসহ ভোটকেন্দ্রে যান এবং পরে সামাজিক মাধ্যমে আঙুলে কালি লাগানো ছবি পোস্ট করেন। এর মধ্যে কেউ কেউ নির্বাচনে প্রার্থীও হয়েছেন। 

এদিন সকালে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীকে সঙ্গে নিয়ে ভোট দেন। একই সময় বাবা-মায়ের সঙ্গে ভোট দেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়ও পরিবারের সঙ্গে ভোট দেন। 

দুপুরে বাবা-মায়ের সঙ্গে ভোট দেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সপরিবারে ভোট দেন অভিনেতা জিৎ এবং সকালে ভোটাধিকার প্রয়োগ করেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। 

অভিনেতা শঙ্কর চক্রবর্তী মেয়ের সঙ্গে ভোট দেন। সকালেই ভোট দেন অভিনেত্রী সোহিনী সরকার এবং অভিনেতা অনির্বাণ চক্রবর্তীও কেন্দ্রে উপস্থিত হন। 

গায়িকা ও তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি দুপুরে ভোট দেন। অভিনেত্রী পিয়া চক্রবর্তী ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। সংগীতশিল্পী ইমন চক্রবর্তীও ভোট দেন। 

হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ভোট দেন দুপুরে। অভিনেত্রী নুসরাত জাহান অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে ভোট দেন এবং ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। 

এদিন ভোট দেন অভিনেত্রী ও রাজনৈতিক প্রার্থী রূপা গাঙ্গুলি। তিনি সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন এবং কিছু কেন্দ্রে যন্ত্র ত্রুটির অভিযোগ তোলেন। 

সকালে বেলগাছিয়ায় ভোট দেন মিঠুন চক্রবর্তী। এ ছাড়া, ভোট দেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য, জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন, অভিনেত্রী মুনমুন সেন এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। 

এদিন ভোটকেন্দ্রগুলোতে তারকারা ভোটাধিকার প্রয়োগ করতে গেলে সাধারণ মানুষ আরও বেশি উৎসাহিত হয়। এজন্য দিনভর তারকাদের উপস্থিতিতে বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। 

—জা. অর্থনীতি/এনএ