ব্রাজিলের নকআউট সমীকরণ: জাপানকে হারালে সামনে কে?
সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের যাত্রা শুরু হচ্ছে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে। জাপানের সঙ্গে ব্রাজিলের ম্যাচটি সহজ হবে না বলে বুদ্ধাদের মতো। কেননা, জাপান শক্তিমত্তায় কোনো অংশেই পুঁচকে দলের কাতারে নয়।

তবে ফুটবল ভক্তদের মনে এখন বড় প্রশ্ন হলো, জাপান বাধা টপকাতে পারলেও শেষ ষোলোতে কাদের মুখোমুখি হবে সেলেসাওরা?

হিউস্টনে আগামী সোমবার রাতের ম্যাচে জাপানকে হারাতে পারলে ব্রাজিল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোতে। সেখানে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে নরওয়ে ও আইভরিকোস্টের মধ্যকার ম্যাচের জয়ী দলটির মাধ্যমে।

আগামী মঙ্গলবার ডালাসে নরওয়ে ও আইভরিকোস্ট একে অপরের মুখোমুখি হবে। জাপান বাঁধা টপকালে ব্রাজিল সমর্থকরা গুরুত্ব দিয়ে দেখবেন ওই ম্যাচটি। ওই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে ব্রাজিলের পরবর্তী লড়াই কার সাথে হবে। যদি নরওয়ে জয়ী হয়, তবে ভক্তরা এক রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী হতে পারেন। কারণ, নরওয়ে দলে রয়েছেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ড এবং মাঝমাঠের কাণ্ডারি মার্টিন ওডেগার্ড।

অন্যদিকে ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমারের মতো তারকারা ছন্দে থাকায় সম্ভাব্য ব্রাজিল-নরওয়ে ম্যাচটি হতে পারে এই বিশ্বকাপের অন্যতম বড় আকর্ষণ।

ব্রাজিলের পরবর্তী সমীকরণ স্পষ্ট হবে জাপানকে হারানোর পর। 'সি' গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ আসা ব্রাজিল বর্তমানে জাপানের বিপক্ষে জয়ের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছে। হিউস্টনের এই বাধা পার হওয়ার পরই নির্ধারিত হবে হলান্ডদের নরওয়ে নাকি আইভরিকোস্ট—কার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

—জা. অর্থনীতি/এআইই