যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। এক বিবৃতিতে তিনি এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে বলেন, শহীদদের রক্তের বিচার নিশ্চিত করা হবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ইরানি জনগণের দাবি এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা নেতৃত্বের বিষয় জড়িত নয়। দায়ীদের অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, ‘শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং সাম্প্রতিক সংঘাতে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা নেব। এই প্রতিশোধ নিশ্চিত।’

এ বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হামলার চেষ্টা করে, তবে কঠোর জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনির এই বক্তব্য চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

উল্লেখ্য, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এখনো জনসমক্ষে দেখা দেননি মোজতবা খামেনিকে।

জা.অর্থনীতি/এসআই