ছবি: জাতীয় অর্থনীতি
পাবনা প্রতিনিধি: পাবনা সদরের বাংলা বাজার এলাকায় র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে। র্যাব-১২ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (১৭ জুলাই) ভোরে র্যাব-১২ জানায়,অভিযানটির নেতৃত্ব দেন র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফ্টেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন। আটককৃত ফরিদ উদ্দিন (৪৫) পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার ইসমাইল মৃধার ছেলে।
র্যাব আরও বলেন, অভিযানে একটি বিদেশী রিভালবার দুই রাউন্ড গুলিসহ ফরিদ উদ্দিনকে আটক করে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি