ছবি সংগৃহীত
কর্পোরেট ডেস্ক: হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৬” এ কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।
আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ৩ দিনব্যাপী এ মেলা রাজধানীর শের-ই-বাংলা নগর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি হাবের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুশফিকুর রহমান সংস্থাটির সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের কাছে কো-স্পন্সরের চেক হস্তান্তর
করেন।
অনুষ্ঠানে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এনজে