হজ ও ওমরাপ্রত্যাশীদের জন্য সুখবর!

নিজস্ব প্রতিবেদক: হজ ও ওমরা যাত্রীদের জন্য নির্ভরযোগ্য তথ্য, পরামর্শ ও সেবা এক ছাদের নিচে পৌঁছে দিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী হজ ও ওমরা মেলা।

বৃহষ্পতিবার (৩০ জুলাই) শুরু হওয়া এ মেলায় অংশ নিয়েছে ১৪৩টি হজ ও ওমরা এজেন্সির পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। প্রথম দিন থেকেই স্টলগুলোতে হজ ও ওমরায় যেতে আগ্রহীদের ছিল ব্যাপক উপস্থিতি। নিবন্ধন, প্যাকেজ, ভিসা, বিমান টিকিট, বাসনসহআবাসনসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও পরামর্শ নেন দর্শনার্থীরা।

মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। এ সময় তিনি বলেন, হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও যাত্রীবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। পাশাপাশি ২০২৭ সালের হজযাত্রাকে আরও সাশ্রয়ী করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এছাড়া অতীতে হজ ব্যবস্থাপনায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

হজ ও ওমরা যাত্রীদের জন্য নির্ভরযোগ্য তথ্য, মানসম্মত সেবা ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে শুরু হওয়া এই মেলা চলবে পহেলা আগস্ট পর্যন্ত।