আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বের হওয়ার যুক্তরাষ্ট্রের কী কোনো পথ খোলা আছে এখেনা? হরমুজ প্রণালি সংকট, জ্বালানি বাজারের অস্থিরতা আর কমতে থাকা জনসমর্থনের মধ্যে চাপে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এই সংকট থেকে বের হতে হোয়াইট হাউসের সামনে এখন কী কী বিকল্প রয়েছে?
ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বের হওয়ার পথ কী খুঁজে পাবেন ডোনাল্ড ট্রাম্প? যুদ্ধ, হরমুজ প্রণালি সংকট এবং জ্বালানি বাজারের অস্থিরতায় এখন এমন প্রশ্নই ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে।
মার্কিন হামলার পরও ইরানকে আলোচনার টেবিলে ফেরানো সম্ভব হয়নি। একইসঙ্গে আগের সমঝোতাগুলোও কার্যকর রাখা যায়নি। ফলে, কূটনৈতিক ও সামরিক দুই দিক থেকেই কঠিন অবস্থার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প
সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে হরমুজ প্রণালিতে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথে বেসামরিক জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। তেলের দাম বাড়ার পাশাপাশি ইউরোপের অর্থনীতি, মধ্যপ্রাচ্যের পর্যটন খাত এবং আন্তর্জাতিক বাণিজ্যও ক্ষতির মুখে পড়েছে।
এর রাজনৈতিক প্রভাবও অনুভব করছেন ট্রাম্প। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ইরান নীতি এবং জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে ট্রাম্পের প্রতি জনসমর্থন ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্তে নিহত ১৩
এ অবস্থায় নতুন কূটনৈতিক সমাধানের প্রস্তাবও সামনে আসছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, হরমুজ প্রণালি পরিচালনায় আন্তর্জাতিক কাঠামো গঠন এবং ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে সীমিত পরিসরে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে একটি ‘হরমুজ ফি’ চালুর ধারণাও আলোচনায় রয়েছে। তবে, সম্ভাব্য যে কোনো সমঝোতার সঙ্গে নিষেধাজ্ঞা শিথিল এবং ইরানের তেল রপ্তানির সুযোগের বিষয়ও জড়িয়ে থাকতে পারে। অন্যদিকে, ইউরোপীয় দেশগুলোও এখন পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। ফলে, কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে ট্রাম্প প্রশাসন কীভাবে এই সংকট থেকে বের হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বের হওয়ার যুক্তরাষ্ট্রের কী কোনো পথ খোলা আছে এখেনা? হরমুজ প্রণালি সংকট, জ্বালানি বাজারের অস্থিরতা আর কমতে থাকা জনসমর্থনের মধ্যে চাপে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এই সংকট থেকে বের হতে হোয়াইট হাউসের সামনে এখন কী কী বিকল্প রয়েছে?
—জা.অর্থনীতি/এএইচএ