হিলি (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশের গণ অভ্যুত্থান দিবসের সরকারি ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে । তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি কাষ্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে জানান আগামী ৫ আগষ্ট রোজ বুধবার গন - অভ্যুত্থান দিবস সরকারি ছুটি থাকায় ঐ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য যে উক্ত সময়ের পর অর্থাৎ ৬ আগষ্ট রোজ বৃহস্পতিবার থেকে আমদানি ও রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে। ভারতের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোর্টারস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন কে একটি পত্রের মাধ্যমে বিষয়টি তাদের জানিয়েছেন । ফলে আগামী ৫ আগষ্ট এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি পানামা পোর্ট লিঃএর সহঃব্যাবস্থাপক অসিত স্যানাল জানান, আগামী ৫ তারিখ বুধবার এই বন্দরের আমাদের অংশে বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্টের ওয়্যারহাউজে পণ্য লোড-আনলোড কার্যক্রম সহ সকল কার্যক্রম থাকবে। বৃহস্পতিবার থেকে আবারও বন্দরের পণ্য লোড আনলোড সহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চলবে ।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের যেকোনা উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। তাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি
