দিনে ১০০ করে জমালে কত দ্রুত ১৫ লাখ হবে?

অনলাইন ডেস্ক: প্রতিদিনের খরচ থেকে মাত্র ১০০ টাকা বাঁচাতে পারলেই দীর্ঘমেয়াদে গড়ে উঠতে পারে বড় অঙ্কের সঞ্চয়। নিয়মিত বিনিয়োগের অভ্যাস আর চক্রবৃদ্ধি মুনাফার প্রভাবে সামান্য অর্থও একসময় কয়েক লাখ টাকার তহবিলে পরিণত হতে পারে। মিউচুয়াল ফান্ডের সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) হতে পারে এমন বিনিয়োগের একটি মাধ্যম।

ধরা যাক, কেউ প্রতিদিন ১০০ টাকা করে এসআইপিতে বিনিয়োগ করছেন। বছরে গড়ে ১২ শতাংশ মুনাফা পাওয়া গেলে পাঁচ, ১০ ও ১৫ বছর পর তার তহবিল কত হতে পারে?

হিসাব অনুযায়ী, পাঁচ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ লাখ ৮২ হাজার টাকা। এর বিপরীতে সম্ভাব্য মুনাফা হতে পারে ৬৭ হাজার ৫৮৯ টাকা। সব মিলিয়ে তহবিলের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

একইভাবে, ১০ বছর নিয়মিত বিনিয়োগ করলে জমার পরিমাণ হবে প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা। এ সময়ে সম্ভাব্য মুনাফা হতে পারে ৩ লাখ ৪০ হাজার টাকা। ফলে মোট তহবিল দাঁড়াতে পারে প্রায় ৭ লাখ ৫ হাজার টাকা।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ১৫ বছর ধরে প্রতিদিন ১০০ টাকা বিনিয়োগ করলে মোট জমার পরিমাণ হবে প্রায় ৫ লাখ ৪৭ হাজার টাকা। ১২ শতাংশ গড় মুনাফা ধরে লাভ হতে পারে প্রায় ৯ লাখ ৮৮ হাজার টাকা। অর্থাৎ, সব মিলিয়ে তহবিলের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১৫ লাখ ৩৫ হাজার টাকা।

তবে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের মুনাফা বাজারের ওঠানামার ওপর নির্ভরশীল। ১২ শতাংশ রিটার্ন নিশ্চিত নয়। তাই বিনিয়োগের আগে নিজের আর্থিক সামর্থ্য, লক্ষ্য ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করা জরুরি।

জা.অর্থনীতি/এসআই