জুলাই আন্দোলন: এই দিনে ঘোষণা হয়েছিল ৩ দিনের সাধারণ ছুটি
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনীতি ডেস্ক: জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার তোপের মুখে দেশে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল তৎকালীন সরকার। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ৫ থেকে ৮ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন জানিয়েছিলেন, তিন দিন সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। শিগগির এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।

আরও পড়ুন: শেরপুরে ৩ শিক্ষার্থী হত্যা: দুই বছরেও থামেনি স্বজনদের আহাজারি

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের ‘একদফা’ দাবি ঘোষণা করে ৪ আগস্ট থেকে সারা দেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ৩ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির প্রথম দিনে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। 

—জা.অর্থনীতি/এনজে