উত্তম কুমার কেন চাননি তার ছেলে অভিনয় করুক?

বিনোদন ডেস্কঃ উত্তম-পুত্র গৌতম চট্টোপাধ্যায় চেয়েছিলেন বাবার মতো রুপোলি পর্দার আলো-ঝলমলে দুনিয়াতেই নিজের ক্যারিয়ার গড়তে। পড়াশোনা শেষ হওয়ার পরে যখন তিনি তার মনের সেই লুকায়িত বাসনার কথা তার বাবার সামনে বলেন, তখন মহানায়কের প্রতিক্রিয়া ছিলো একেবারেই ভিন্ন! ক্ষুব্ধ হয়ে উত্তম কুমার জানিয়ে দেন “যা-ই করো না কেন, অভিনয়টা তোমার জন্য নয়! সিনেমা জগতে তোমার কোনও ভবিষ্যৎ নেই!” 

অন্ধ অতীত’ ছবির সময়কালে এই ঘটনাটি ঘটে। পরিচালক হীরেন নাগ সেই ছবিতে ভেবেছিলেন পিতা-পুত্রকে পর্দায় একসঙ্গে নিয়ে আসবে। এ বিষয়ে গৌতম এর তীব্র আগ্রহ থাকলেও উত্তম কুমার একেবারেই রাজি হননি। তিনি কোনওভাবেই এই গ্ল্যামার দুনিয়ায় পা রাখতে দিতে চাননি তার ছেলেকে। 

উত্তম কুমার ভারতীয় সিনেমার অঘোষিত সম্রাট হলেও, তার শুরুটা মোটেও গোলাপ ছড়ানো ছিলো না। একটি সুযোগের আশায় তাঁকে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হয়েছে এনটিওয়ান থেকে ইন্দ্রপুরী স্টুডিওর আনাচে-কানাচে। অনেক কষ্ট করে একটি সুযোগ মিললেও ছবি একটির পর একটি ফ্লপ হতে থাকে। পরিস্থিতি এমন হয়েছিলো যে, তিনি ঠিক করে ফেলেছিলেন তিনি অভিনয় ছেড়ে দিবেন। কিন্ত এ কিংবদন্তি সহজে পিছু হটেননি। ভাগ্য পরিবর্তন হলো, তিনি হয়ে ওঠলেন টলিউডের অবিসংবাদিত নায়ক। 

এ নির্মম লড়াই ও অনিশ্চয়তার মধ্য দিয়ে তার ছেলে যাক তা চাননা উত্তম। তিনি ভালো করেই জানেন, গৌতম চলচ্চিত্রে পা রাখলে প্রতি পদে বাবার অর্জনের সঙ্গে তাঁর তুলনা টানা হবে, যা তার ছেলেকে চরম মানসিক চাপের মধ্যে ফেলে দিবে। 
তাই কঠোরভাবেই ছেলের ইচ্ছেকে দমন করতে বাধ্য হয়েছিলেন এই মহানায়ক। ছোট ভাই তরুণ কুমারের উদ্যোগে এবং উত্তমের সমর্থনে গৌতমের জন্য একটি ওষুধের ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল বলে পরে জানা যায়। 

—জা.অর্থনীতি/এসআরএস