স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে টস জিততে পারেনি বাংলাদেশ। ডারউইনের মারারা গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
অন্যদিকে, ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।
একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের। তার পরিবর্তে সাদমান ইসলামের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন তানজিদ হাসান তামিম। ব্যাটিং অর্ডারে এরপর রয়েছেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের বোলিং আক্রমণে পেস বিভাগে রয়েছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। স্পিনে দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
অস্ট্রেলিয়ার একাদশ
জেক ওয়েদারউল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজেলউড।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।
—জা.অর্থনীতি/জেআরটি