খাগড়াছড়িতে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মো. বেলাল হোসেন রনি (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক বেলাল হোসেন রনি ওই এলাকার বাসিন্দা মঙ্গল মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী খাগড়াছড়ি সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি