দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম (ভ্যাটসহ) ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে এ দাম কার্যকর হয়েছে। নতুন করে আর দাম পরিবর্তন না হওয়ায় আজ (২৭ আগস্ট) এই দামেই স্বর্ণ বিক্রি হবে।

এর আগে ২২ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছিল। তারও আগে ২০ আগস্ট দাম বাড়ানো হয়। ফলে টানা তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে। তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালংকার ও রৌপলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এদিকে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

—জা. অর্থনীতি/এএইচএ