নিজস্ব প্রতিবেদক: বিকেলে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উত্থাপনের আগে নতুন পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী এ সভা করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বিকেলে মন্ত্রিসভায় উত্থাপনের আগে সকালে পে-স্কেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সভায় তিনি অর্থের সংস্থান কিভাবে হবে এবং নতুন পে-স্কেল বাস্তবানের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে চান এবং অর্থ বিভাগের কর্মকর্তারা তা তুলে ধরেন।
সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ছাড়াও অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
আজ বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে পে স্কেল অনুমোদনের জন্য উত্থাপিত হবে।
—জা.অর্থনীতি/আইবিএম