রংপুরে ট্রাকের চাপায় জনস্বাস্থ্য প্রকৌশলীর মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

রংপুর প্রতিনিধি: রংপুরে ট্রাকের চাপায় দিলওয়ার হোসেন (৪৮) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কেল্লাবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিলওয়ার হোসেন রংপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সোমবার দুপুর বেলা ১২টার দিকে প্রকৌশলী দিলওয়ার হোসেন মোটরসাইকেলে সিও বাজার অফিসের দিকে যাচ্ছিল। তিনি কেল্লাবন্দ এলাকায় পৌঁছালে পেছন থেকে সৈয়দপুরগামী একটি ট্রাক তার মোটসাইকেলে সজোরে ধাক্কায় দেয়। এ সময় তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রকৌশলী দিলওয়ার হোসেনের মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। দুর্ঘটনায় বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

—জা. অর্থনীতি/এলএটি