দেশে প্রথম রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন

অনলাইন ডেস্ক: ঢাকার মাদানী এভিনিউয়ের ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) অত্যাধুনিক মেডবট টুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবটের সহায়তায় দুটি অস্ত্রোপচার করা হয়। অধ্যাপক ডা. রফিকুস সালেহীন পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৩৪ বছর বয়সী এক পুরুষের রোবোটিক কোলেসিস্টেকটমি এবং অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারীর রোবোটিক হিস্টেরেকটমি করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোবোটিক সার্জারিতে ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে শরীরের ভেতরের অংশ স্পষ্টভাবে দেখা যায় এবং রোবোটিক বাহুর মাধ্যমে জটিল স্থানেও তুলনামূলকভাবে নিখুঁত অস্ত্রোপচার সম্ভব। এতে কাটাছেঁড়া, রক্তক্ষরণ ও আশপাশের টিস্যুর ক্ষতি কমার পাশাপাশি রোগীর দ্রুত সুস্থ হওয়ার সুযোগ তৈরি হয়।

অধ্যাপক ডা. সামছাদ জাহান বলেন, শিগগিরই কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও থোরাসিক সার্জারিতে রোবোটিক সার্জারির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

দেশেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা কমানো এবং বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোই তাদের লক্ষ্য বলে জানান তিনি।

জা.অর্থনীতি/এসআই