কর্পোরেট ডেস্ক: চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া সহজ করার লক্ষ্য নিয়ে যাত্রা করেছে ইজিবাই ডটকম ডটবিডি। ’সোর্স ইজি, গ্রো ফাস্ট,’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি ঢাকাস্থ এলিফ্যান্ট রোডের নিজস্ব কর্পোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধন হয়।
ইজিবাই ডটকম ডটবিডি একটি ক্রস-বর্ডার হোলসেল মার্কেটপ্লেস ও সোর্সিং প্ল্যাটফর্ম। যার মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা ব্যবসার প্রয়োজন অনুযায়ী চীন থেকে বিভিন্ন পণ্য খুঁজে পাইকারি দামে সংগ্রহের সুযোগ পাবেন।
দেশে অনলাইন বা ছোট পরিসরে ব্যবসা শুরু করতে আগ্রহী উদ্যোক্তা, শিক্ষার্থী ও চাকরিজীবীদের জন্য পণ্য নির্বাচন, সরবরাহকারী খোঁজা এবং চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়া অনেক সময় জটিল হয়ে ওঠে। এসব প্রক্রিয়াকে সহজ করতে প্ল্যাটফর্মটি কাজ করবে।
রাজধানীতে ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ শুরু, অংশ নিচ্ছে ১৬ দেশ
এ বিষয়ে ইজিবাই ডটকম ডটবিডির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কাওসার খন্দকার বলেন, আমাদের লক্ষ্য হলো চীন থেকে পণ্য সংগ্রহের প্রক্রিয়াকে সহজ করে বাংলাদেশের উদ্যোক্তাদের নতুন ব্যবসার সুযোগ তৈরি করা এবং তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে সহায়তা করা।
উল্লেখ্য, ইজিবাই ডটকম ডটবিডি হলো গ্যালাক্সি কার্গো ইন্টারন্যাশনাল-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ২০১৬ সাল থেকে চীন-বাংলাদেশ বাণিজ্য ও লজিস্টিকস খাতে কাজ করছে। পূর্ব অভিজ্ঞতা ও চীনভিত্তিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।
দেশেই ড্রোন তৈরির পরিকল্পনা
সংশ্লিষ্টদের দাবি, চীনে তাদের নিজস্ব গুদাম ও কার্যালয় রয়েছে। সেখানে স্থানীয় কর্মী ও একটি নির্দিষ্ট দল পণ্য সোর্সিং এবং কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে চীন থেকে পণ্য সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। ইজিবাই ডটকম ডটবিডির লক্ষ্য বিদ্যমান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি শিক্ষার্থী, চাকরিজীবী, নতুন উদ্যোক্তা ও ই-কমার্স ব্যবসায়ীদের চীন থেকে পণ্য সংগ্রহের সুযোগের সঙ্গে যুক্ত করা।
—জা. অর্থনীতি/এনজে