নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পর্যটকবাহী ডাবল ডেকার বাস
ছবি: সংগৃহীত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকা থেকে কুয়াকাটাগামী পর্যটকবাহী ‘আইকনিক পরিবহন’-এর একটি দ্বিতল (ডাবল ডেকার) স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন একটি পুকুরে পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মারাত্মক কোনো প্রাণহানি না হলেও অন্তত ১৩ জন বাসযাত্রী আহত হয়েছেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিলপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে প্রায় ২৫ জন পর্যটক নিয়ে বাসটি পর্যটন কেন্দ্র কুয়াকাটার দিকে যাচ্ছিল। বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীসহ ২৫ জন পর্যটক নিয়ে বাসটি রিজার্ভ রিজার্ভ ভাড়ায় কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বিশাল বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে তলিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও কলাপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে। আহতদের তাৎক্ষণিকভাবে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি রোগীদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি জানান, দুর্ঘটনাস্থলে দ্রুত পুলিশি টহল পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি, তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর থেকে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

 —জা. অর্থনীতি/এলএটি