সিলেট প্রতিনিধি: আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরসূচি অনুযায়ী তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করার পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
সফর শেষে রাষ্ট্রপতি একই দিনে বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার পরিচালনায় আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাঈ রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটে নিচ্ছিন্দ্র নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে জেলা প্রশাসন।
—জা. অর্থনীতি/এলএটি